ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মোঃ রিফাত ইসলাম

মোঃ রিফাত ইসলাম

বেরোবি প্রতিনিধি


বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানা বলেন, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগ্রহী করতে এবং শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে  খেলাধুলা করা অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া তারা যেন মাদকাসক্ত না হয় এবং অনলাইন জুয়ায় আসক্ত না হয় তাই, এমন উদ্যোগ নিয়েছি। তাদের সার্বিক মঙ্গল কামনা করি।  আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ফ্রান্স ফ্যান ক্লাব, বেরোবি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ