ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আর্কাইভ দেখুন

বেরোবি ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল  বেরোবি প্রতিনিধি

বেরোবি ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি বের করা হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, দীর্ঘদিন পর কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখা সম্ভব হবে।ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান ফারুকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বেরোবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ দায়িত্বকে তিনি গর্ব নয়, বরং দায়িত্ব ও অনুপ্রেরণা হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ও অধিকার আদায়ে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ আট মাস পর কমিটি গঠন হওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। বেরোবি ছাত্রদল শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের তদন্ত দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, দীর্ঘ আট মাস পর আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা সংগঠনের জন্য কাজ করেছেন কিন্তু কমিটিতে স্থান পাননি, তাদের মূল্যায়নের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ছাত্রদল সক্রিয় থাকবে বলেও জানান তিনি।শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, নতুন কমিটি ঘোষণা করায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। বেরোবি ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পেলেন বাকৃবির অধ্যাপক

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত ১ আহত ১

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত ১ আহত ১

পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মৃত্যু নবম শ্রেণির এক শিক্ষার্থীর

পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মৃত্যু নবম শ্রেণির এক শিক্ষার্থীর

নোয়াখালী সরকারী কলেজ গণিত বিভাগের তিন কৃতী শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা

নোয়াখালী সরকারী কলেজ গণিত বিভাগের তিন কৃতী শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

‘আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে’

‘আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে’

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক নূর মহল

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক নূর মহল