ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আর্কাইভ দেখুন

কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতির আহ্বায়ক এবং মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকাকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপ-উপাচার্য হিসেবে তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, 'আমি আমাদের বিগত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে উনারা এখানে দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে নিযুক্ত হয়েছি, এরজন্য প্রথমেই আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণশক্তি হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। সুতরাং শিক্ষার্থীদের চাহিদাগুলো আমরা প্রথমেই দেখব। তারপর কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষক।'তিনি আরো বলেন, 'আমরা একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এসেছি, এরজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলকে সাথে নিয়েই আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।'উল্লেখ্য, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পেলেন বাকৃবির অধ্যাপক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে দায়িত্ব পেয়েছেন।সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেনকে চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ মেয়াদের মধ্যে তাঁর চাকরির নির্ধারিত বয়সসীমা পূর্ণ হলে সে সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি অনুসারে এবং উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ দায়িত্বাদেশ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর গবেষণার ক্ষেত্র কৃষি অর্থনীতি, এগ্রিবিজনেস ও কৃষি বিপণন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে কাজ করেছেন এবং দেশি-বিদেশি সাময়িকীতে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত ১ আহত ১

পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মৃত্যু নবম শ্রেণির এক শিক্ষার্থীর

নোয়াখালী সরকারী কলেজ গণিত বিভাগের তিন কৃতী শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা

কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

‘আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে’

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক নূর মহল