ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সব পদ থেকে দলের পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। 

আজ সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সব পদ থেকে দলের পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। 

আজ সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত