ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দরিদ্র এইচএসসি দুই পরীক্ষার্থীর ফরম পূরণের দায়িত্ব নিল ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

অর্থাভাবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারছিল না বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি/অনার্স কলেজের দুই শিক্ষার্থী। এমন খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়ালেন ওই কলেজের ছাত্রদল সভাপতি হাসিবুল ইসলাম মারুফ। নিজ উদ্যোগে তিনি ওই দুই দরিদ্র শিক্ষার্থীর ফরম পূরণের দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা যায়, পরিবারের আর্থিক সংকটের কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণ করা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন দুই পরীক্ষার্থী। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন ছাত্রদল নেতা হাসিব। পরে তিনি নিজ খরচে তাদের ফরম পূরণের অর্থ প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আর্থিক সমস্যার কারণে তাদের পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সহায়তা পাওয়ায় এখন তারা স্বস্তিতে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন।

স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম মারুফ বলেন, ‘সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে তিনি জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ছাত্রদল নেতা দরিদ্র পরীক্ষার্থী ফরম পূরণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দরিদ্র এইচএসসি দুই পরীক্ষার্থীর ফরম পূরণের দায়িত্ব নিল ছাত্রদল নেতা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

অর্থাভাবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারছিল না বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি/অনার্স কলেজের দুই শিক্ষার্থী। এমন খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়ালেন ওই কলেজের ছাত্রদল সভাপতি হাসিবুল ইসলাম মারুফ। নিজ উদ্যোগে তিনি ওই দুই দরিদ্র শিক্ষার্থীর ফরম পূরণের দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা যায়, পরিবারের আর্থিক সংকটের কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণ করা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন দুই পরীক্ষার্থী। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন ছাত্রদল নেতা হাসিব। পরে তিনি নিজ খরচে তাদের ফরম পূরণের অর্থ প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আর্থিক সমস্যার কারণে তাদের পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সহায়তা পাওয়ায় এখন তারা স্বস্তিতে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন।

স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম মারুফ বলেন, ‘সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে তিনি জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত