ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শীতের মধ্যেও হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, শীতের মধ্যেও শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের। সংস্থাটি বলছে, ফেব্রুয়ারি মাসের শেষদিকে শিলাবৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

চলতি ডিসেম্বর থেকে ৩ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। 

আবহাওয়া অফিস জানায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। 

শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শীত আবহাওয়া অধিদপ্তর বজ্রঝড় শিলাবৃষ্টি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ মার্চ ২০২৬

শীতের মধ্যেও হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, শীতের মধ্যেও শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের। সংস্থাটি বলছে, ফেব্রুয়ারি মাসের শেষদিকে শিলাবৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

চলতি ডিসেম্বর থেকে ৩ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। 

আবহাওয়া অফিস জানায়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। 

শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত