ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাগেরহাটে সাংবাদিক ও বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা: তদন্তে নেমেছে পুলিশ

বাগেরহাট: বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্থানীয় বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনের উপকূলীয় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক হায়াত উদ্দিনকে সন্ত্রাসীরা হাড়িখালি এলাকায় হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তাঁর মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।"

পুলিশ জানিয়েছে, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে ঘটনার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ বের করতে বিস্তারিত তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বাগেরহাটে সাংবাদিক ও বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা: তদন্তে নেমেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

বাগেরহাট: বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং স্থানীয় বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনের উপকূলীয় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক হায়াত উদ্দিনকে সন্ত্রাসীরা হাড়িখালি এলাকায় হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তাঁর মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।"

পুলিশ জানিয়েছে, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে ঘটনার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ বের করতে বিস্তারিত তদন্ত চলছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত