কসাইবাড়ী-কাঁচকুড়া বাজারে ‘হাফেজ্জি হুজুর সরণি’ উদ্বোধন
ঢাকা উত্তর সিটি
করপোরেশন (ডিএনসিসি) কসাইবাড়ী থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত উন্নয়নকৃত সড়কটির
নামকরণ করেছে প্রখ্যাত আলেম ও সর্বজনশ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব মুহাম্মদুল্লাহ
হাফেজ্জি হুজুরের নামে।আজ রবিবার
(৭ ডিসেম্বর) কসাইবাড়ী রেলগেট এলাকায় নবনামকৃত ‘হাফেজ্জি হুজুর সরণি’
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।উদ্বোধনী
অনুষ্ঠানে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে এগিয়ে
নিতে হবে। বাংলাদেশের মানুষের কল্যাণে আলেম-ওলামাদের দীর্ঘদিনের যে ভূমিকা,
হাফেজ্জি হুজুর ছিলেন তার অগ্রদূত। একসময়
আলেম-ওলামারা শুধুমাত্র দ্বীনি শিক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তিনি ধর্মীয়
শিক্ষার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলেম সমাজকে যুক্ত করেছেন।’তিনি আরও বলেন,
‘হাফেজ্জি হুজুর কোনো রাজনৈতিক দলের ব্যক্তি ছিলেন না; দেশের সব আলেম-ওলামার কাছেই
তিনি সর্বজনশ্রদ্ধেয়। তার অবদান স্মরণ করেই সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।’প্রশাসক জানান, আজমপুর
থেকে কলোনি পর্যন্ত উত্তর-দক্ষিণমুখী প্রধান সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের
নামে নামকরণ করা হবে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং
সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ