ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কামরাঙ্গীরচরে শিশু নিপীড়নচেষ্টা: অভিযোগে কিশোর আটক

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে ৪ বছরের এক মেয়ে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন এক কিশোরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে এই যৌন নিপীড়নচেষ্টার ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হতে তথ্য পাওয়া গিয়েছে, শারীরিক পরীক্ষার জন্য মেয়েশিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেয়েটির এক স্বজন বলেন, ‘গতকাল রাত নয়টার দিকে লিপস্টিক দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ কক্ষে ডেকে নেয় পাশের ঘরের ভাড়াটে কিশোর। মেয়েটির অভিভাবকের খোঁজাখুঁজি–ডাকাডাকির পর ঘরের দরজা খোলা হয়। তখন মেয়েটি ঘটনার বিবরণ দেয়। তার বিবরণ অনুযায়ী, তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেছে কিশোর।‘পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনা জানার পর স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা কিশোরকে পিটুনি দেন। পরে তাঁরা তাকে পুলিশের হাতে তুলে দেন। তাকে আটক করে পুলিশ।  এনএম/ধ্রুবকন্ঠ

কামরাঙ্গীরচরে শিশু নিপীড়নচেষ্টা: অভিযোগে কিশোর আটক