নোয়াখালী-৬ আসনে প্রচারণায় মুখর বিএনপি প্রার্থী মাহবুবের রহমান
ভোটারদের মন জয় করতে নোয়াখালী-৬ আসনে গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করেছেন। এসময় ভোটারদের মনোযোগ আর্কষণ করতে লাঠি খেলা নিয়ে প্রচারণায় নামেন নেতাকর্মীরারা। গণসংযোগে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম নির্বাচিত হলে হাতিয়াকে চাঁদাবাজমুক্ত, ভূমিহীনদের পুনর্বাসন এবং নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।এদিন হাতিয়া বাজার ও বয়ারচর,
চেয়ারম্যানঘাট পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেছেন ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।অন্যদিকে জুমার নামাজের পর ওছখালী বাজার এলাকায় গণসংযোগ করেছেন হরিণ মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করা স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম। আরেক স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন আহমেদ হাতিয়ার সুখচরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন।
এনএম/ধ্রুবকন্ঠ