ধান রোপণের সময় পাকুন্দিয়ায় বজ্রাঘাতে কৃষক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়
জমিতে ধান রোপণের সময় বজ্রাঘাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে।আজ বুধবার (২৯ জুলাই) বিকেল
৪টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শফিকুল ইসলাম
চরপলাশ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।স্থানীয় সূত্র হতে জানা যায়,
বিকেলে বাড়ির সামনে নিজ জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বজ্রাঘাতে
তিনি ঘটনাস্থলেই মারা যান।পাকুন্দিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।‘
এনএম/ধ্রুবকন্ঠ