ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ময়মনসিংহে ভয়াবহ বজ্রাঘাতে কৃষক নিহত, আহত ২

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমন ধানের চারা রোপণের সময় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

আজ শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া এলাকার শ্রীনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত কৃষক মুমিন মিয়া (৩০) শ্রীনগর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) এবং মুসলেম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০)। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হুমায়ুন কবির বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত অবস্থায় আব্দুর রাজ্জাক ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে মুমিন মিয়া ও আব্দুর রাজ্জাক জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হুমায়ুন কবির বাজারে যাওয়ার পথে সেখানে পৌঁছান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনজনই দৌড়ে পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মুমিন মিয়ার মৃত্যু হয়। আহত হন আব্দুর রাজ্জাক ও হুমায়ুন কবির। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ময়মনসিংহ বজ্রাঘাত ভয়াবহ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে ভয়াবহ বজ্রাঘাতে কৃষক নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমন ধানের চারা রোপণের সময় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

আজ শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া এলাকার শ্রীনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত কৃষক মুমিন মিয়া (৩০) শ্রীনগর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) এবং মুসলেম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০)। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হুমায়ুন কবির বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত অবস্থায় আব্দুর রাজ্জাক ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে মুমিন মিয়া ও আব্দুর রাজ্জাক জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হুমায়ুন কবির বাজারে যাওয়ার পথে সেখানে পৌঁছান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনজনই দৌড়ে পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মুমিন মিয়ার মৃত্যু হয়। আহত হন আব্দুর রাজ্জাক ও হুমায়ুন কবির। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘বজ্রাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত