ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

একই দিনে ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত ৩, আহত ২

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় একই দিনে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে প্রথম বজ্রাঘাতের ঘটনাটি ঘটে। পরে একই উপজেলার সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকায় বজ্রাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূ মারা যান।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে কয়েকজন বসে কথা বলছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে সেখানে থাকা কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা পরে তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং একই গ্রামের মৃত বেয়ারু রামের ছেলে সুয়ের রামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত টেপরা ও শাহলনের অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, একই দিন উপজেলার সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকায় বজ্রাঘাতে আহত হন রুনা নামে এক গৃহবধূ। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ‘বজ্রাঘাতের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাগুলোর বিষয়ে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ঠাকুরগাঁও বজ্রাঘাত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০২ আগস্ট ২০২৬

একই দিনে ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত ৩, আহত ২

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় একই দিনে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে প্রথম বজ্রাঘাতের ঘটনাটি ঘটে। পরে একই উপজেলার সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকায় বজ্রাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূ মারা যান।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে কয়েকজন বসে কথা বলছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে সেখানে থাকা কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা পরে তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং একই গ্রামের মৃত বেয়ারু রামের ছেলে সুয়ের রামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত টেপরা ও শাহলনের অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, একই দিন উপজেলার সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকায় বজ্রাঘাতে আহত হন রুনা নামে এক গৃহবধূ। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ‘বজ্রাঘাতের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাগুলোর বিষয়ে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত