টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
সারা দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
অধিদপ্তর।
শনিবার সকালে আবহাওয়ার
পূর্বাভাসে
এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আগামীকাল রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পরদিন
বুধবার
রংপুর,
রাজশাহী,
ঢাকা,
ময়মনসিংহ,
খুলনা,
বরিশাল,
চট্টগ্রাম
ও
সিলেট
বিভাগের
দু-এক জায়গায়
বৃষ্টি
বা
বজ্রসহ
বৃষ্টি
হতে
পারে।
এ
ছাড়া
তাপমাত্রার
বিষয়ে
বলা
হয়েছে,
আজ
সারা
দেশে
দিনের
তাপমাত্রা
প্রায়
অপরিবর্তিত
থাকতে
পারে
ও
রাতের
তাপমাত্রা
সামান্য
বাড়তে
পারে।
আগামীকাল
রবিবার
সারা
দেশে
দিনের
তাপমাত্রা
সামান্য
কমতে
পারে
ও
রাতে
সামান্য
বাড়তে
পারে।
সোমবার
সারা
দেশে
দিন
ও
রাতের
তাপমাত্রা
প্রায়
অপরিবর্তিত
থাকতে
পারে।
মঙ্গলবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে,
এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।
এদিকে সকাল ৬টায় সিলেটে দেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে,
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এনএম/ধ্রুবকন্ঠ