ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাতভর অভিযানে উদ্ধার হলো বিপুল অস্ত্র, মাদক ও অর্থ

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রাতভর সাঁড়াশি অভিযানে দেশি অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার (৫ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জিএমপি এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকে আজ (বুধবার) ভোর পর্যন্ত জিএমপির অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালায়। এ সময় পুলিশ বিপুল পরিমাণ দেশি অস্ত্র, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল, মাদক বিক্রির টাকা, চুরি-ছিনতাইয়ের সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন (ক্রাইম অ্যান্ড অপস)  বলেন, ‘টঙ্গী থেকে মাদক নির্মূলে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।’  এনএম/ধ্রুবকন্ঠ

রাতভর অভিযানে উদ্ধার হলো বিপুল অস্ত্র, মাদক ও অর্থ