ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাদক-বাল্যবিবাহকে লালকার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক-বাল্যবিবাহকে লালকার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী
শুভ কাজে সবার পাশে’—এ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে লক্ষ্মীপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে লালকার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী। একই সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে কিশোর গ্যাংবিরোধী সমাবেশও করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে সংগঠনটির জেলা সভাপতি ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এ সময় শুভসংঘের আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খোদেজা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মামুন, ছাত্রনেতা হাসান মাহমুদ ইব্রাহিম, শুভসংঘের সহসভাপতি সালমান হায়দার রাশেদ, সাধারণ সম্পাদক কাজল কায়েস, সহ-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ক্রীড়া সম্পাদক মো. গোলাম ছরোয়ার সেলিম, ইভেন্ট সম্পাদক কাজী আবদুর রহমান রাহাত, তথ্য সম্পাদক নজরুল ইসলাম তুহিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, সদস্য কিশোর কুমার দত্ত, দেলোয়ার হোসেন শিমুল, মো. কাউছার আহমেদ প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সমাজ উন্নয়ন ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে প্রশংসিত হচ্ছে। মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। কিশোর গ্যাং তথা কিশোর অপরাধ এখন বড় সমস্যা। সচেতনতামূলক এ সভায় লালকার্ড প্রদর্শনের মাধ্যমে সমাজে ইতিবাচক ও নেতিবাচক ধারণা পেয়েছে।’ এছাড়া পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। শুভসংঘের সভাপতি সাইদুল ইসলাম পাবেল বলেন, বসুন্ধরা শুভসংঘ সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে। ‘শুভ কাজে সবার পাশে’—এ স্লোগান নিয়ে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছি। সমাজের অন্ধকার এবং অসঙ্গতি দূর করতে লক্ষ্মীপুরসহ সারাদেশে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধান শিক্ষক খোদেজা বেগম বলেন, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের লালকার্ড প্রদর্শনের মাধ্যমে সচেতনতামূলক ধারণা পেয়েছে। আমাদের বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ সমাবেশে অংশ নিয়েছে। এখন তারা ভালোমন্দ বুঝতে পারবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য আহ্বান জানান তিনি। কয়েকজন শিক্ষার্থী বলেন, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে। তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ। সমাবেশ শেষে শিক্ষার্থীদের ফুটবল উপহার দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মাদক-বাল্যবিবাহকে লালকার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত