ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়’: কুবি উপাচার্য

ছবি: অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেছেন, “সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুবি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। ১৯ টি বছর এই ক্যাম্পাসে অতিক্রম করেছি। কুমিল্লার এই উপজেলাতেই আমার জন্ম। কুবির প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং এলাকার সন্তান হিসেবে আমার কর্তব্যের প্রতি যেনো সম্মান প্রদর্শন করতে পারি, সকলের কাছে সেই দোয়া চাই।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, “তৎকালীন এমপি জননেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সহ অন্যান্য এমপিরা কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়। সেই দাবির প্রেক্ষিতে দেশমাতা বেগম খালেদা জিয়ার ঐকান্তিক ইচ্ছায় ২০০৬ সালে সংসদে আইন পাশ হয় এবং ২০০৭ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের প্রথমে সেবা দিতে চাই। সকল শিক্ষকদের নিয়ে গবেষণার কালচার তৈরী করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে তিনি বলেন, “আমাদের সমস্যা, সংকটগুলোকে দেশ ও সরকারের সাধ্য অনুযায়ী এবং আমাদের মেধা, পেশাগত দক্ষতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “যারা আমাকে ভালোবেসেছে, তাদেরকে ভালোবাসার সম্মান দিতে চাই। আমি যেনো অহংকারী হয়ে না যাই, আমার চোখ যেনো বন্ধ না হয়ে যায়; আমি সেই দোয়া করি। এই চেয়ারে বসে আমি যেনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি সকলের নিকট সেই দোয়া চাই।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি উপাচার্য

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৫ মে ২০২৬

‘সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়’: কুবি উপাচার্য

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেছেন, “সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুবি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। ১৯ টি বছর এই ক্যাম্পাসে অতিক্রম করেছি। কুমিল্লার এই উপজেলাতেই আমার জন্ম। কুবির প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং এলাকার সন্তান হিসেবে আমার কর্তব্যের প্রতি যেনো সম্মান প্রদর্শন করতে পারি, সকলের কাছে সেই দোয়া চাই।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, “তৎকালীন এমপি জননেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সহ অন্যান্য এমপিরা কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়। সেই দাবির প্রেক্ষিতে দেশমাতা বেগম খালেদা জিয়ার ঐকান্তিক ইচ্ছায় ২০০৬ সালে সংসদে আইন পাশ হয় এবং ২০০৭ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের প্রথমে সেবা দিতে চাই। সকল শিক্ষকদের নিয়ে গবেষণার কালচার তৈরী করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে তিনি বলেন, “আমাদের সমস্যা, সংকটগুলোকে দেশ ও সরকারের সাধ্য অনুযায়ী এবং আমাদের মেধা, পেশাগত দক্ষতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “যারা আমাকে ভালোবেসেছে, তাদেরকে ভালোবাসার সম্মান দিতে চাই। আমি যেনো অহংকারী হয়ে না যাই, আমার চোখ যেনো বন্ধ না হয়ে যায়; আমি সেই দোয়া করি। এই চেয়ারে বসে আমি যেনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি সকলের নিকট সেই দোয়া চাই।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত