ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

৪০ মিনিটের ভাষণ দেবেন রাষ্ট্রপতি, দুপুর ২টায় বসছে সংসদ

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। তার ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে।

সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই নিয়ম অনুযায়ী ত্রয়োদশ সংসদের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথম অধিবেশন বসেছে।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ছয়টি আসন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপি, জামায়াত এনসিপিসহ মোট নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে সংসদে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন সাতজন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জাতীয় সংসদ রাষ্ট্রপতি ভাষণ ৪০ মিনিট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

৪০ মিনিটের ভাষণ দেবেন রাষ্ট্রপতি, দুপুর ২টায় বসছে সংসদ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন। তার ভাষণ প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে।

সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই নিয়ম অনুযায়ী ত্রয়োদশ সংসদের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথম অধিবেশন বসেছে।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ছয়টি আসন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপি, জামায়াত এনসিপিসহ মোট নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে সংসদে। অন্য দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন সাতজন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত