ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হ্যান্ডকাফ পরা অবস্থায় থানায় টিকটক, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

থানার ভেতরে হাতকড়া (হ্যান্ডকাফ) পরা অবস্থায় টিকটক করছেন দুই যুবক। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে।

আজ সোমবার (১০ আগস্ট) সামনে আসা ভিডিওটিতে থাকা এক যুবকের নাম জানা গেছে। আরেকজনের নাম জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই ভিডিওটি করা হয়। টিকটক করা দুইজনের মধ্যে একজনের নাম তানভীর নুসু। তানভীর ব্রো নামের একটি টিকটক আইডিতে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়।

এদিকে পুলিশি হেফাজতে থাকা ব্যক্তির হাতে কীভাবে মোবাইল ফোন গেল এবং থানা প্রাঙ্গণে কীভাবে তিনি নির্দ্বিধায় ভিডিও করার সুযোগ পেলেন—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, কিছুদিন আগেই মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে তোলপাড় ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় ৮-১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই ভিডিও ধারণ করা হলো, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দায়িত্বে নিয়োজিত সদস্যদের চরম গাফিলতির কারণেই এমনটা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা ছিল না এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : থানা হ্যান্ডকাফ টিকটক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হ্যান্ডকাফ পরা অবস্থায় থানায় টিকটক, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

থানার ভেতরে হাতকড়া (হ্যান্ডকাফ) পরা অবস্থায় টিকটক করছেন দুই যুবক। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে।

আজ সোমবার (১০ আগস্ট) সামনে আসা ভিডিওটিতে থাকা এক যুবকের নাম জানা গেছে। আরেকজনের নাম জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই ভিডিওটি করা হয়। টিকটক করা দুইজনের মধ্যে একজনের নাম তানভীর নুসু। তানভীর ব্রো নামের একটি টিকটক আইডিতে সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়।

এদিকে পুলিশি হেফাজতে থাকা ব্যক্তির হাতে কীভাবে মোবাইল ফোন গেল এবং থানা প্রাঙ্গণে কীভাবে তিনি নির্দ্বিধায় ভিডিও করার সুযোগ পেলেন—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, কিছুদিন আগেই মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে তোলপাড় ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় ৮-১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই ভিডিও ধারণ করা হলো, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দায়িত্বে নিয়োজিত সদস্যদের চরম গাফিলতির কারণেই এমনটা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা ছিল না এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত