ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়াল
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনা রুপার ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে দেশের বাজারেও রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দামে। এবার সোনার দাম ভরিতে এক লাফে হাজার ৩৩৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে সোনার নতুন এই দর কার্যকর হবে।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ হাজার ৫৬৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সোনা ভরি আড়াই লাখ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সোনার ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

বিশ্ববাজারে সোনা রুপার ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে দেশের বাজারেও রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দামে। এবার সোনার দাম ভরিতে এক লাফে হাজার ৩৩৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে সোনার নতুন এই দর কার্যকর হবে।

আজ বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ হাজার ৫৬৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত