ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

ছবি: সংগৃহীত

সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপের এ ঘটনাটি ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত রবিবার রাতে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।

বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়।

উল্লেখ্য, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ডিম সালাউদ্দিন তানভীর নিক্ষেপ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপের এ ঘটনাটি ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত রবিবার রাতে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।

বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়।

উল্লেখ্য, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত