ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে দুজন নিহত হওয়ার ঘটনায় করা পৃথক দুটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম দুটি মামলার পৃথক অভিযোগপত্র গ্রহণ করে পরোয়ানা জারির এই নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মোহাম্মদপুর থানায় করা ট্রাকচালক মো. হোসেন এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সবুজ হত্যা মামলায় আদালত পৃথকভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

সূত্র জানায়, ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে এবং অটোরিকশাচালক সবুজ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে যথাক্রমে গত বছরের ২৩ নভেম্বর ২৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দুই মামলার মোট ৬৪ আসামির মধ্যে শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সূত্র আরও জানায়, এ দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ। ট্রাকচালক হোসেন (২৫) ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাবতলীতে ট্রাক রেখে নিজের ভাড়া বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় হোসেন মার্কেটের সামনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট তাঁর মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রেপ্তারি পরোয়ানা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে দুজন নিহত হওয়ার ঘটনায় করা পৃথক দুটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম দুটি মামলার পৃথক অভিযোগপত্র গ্রহণ করে পরোয়ানা জারির এই নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মোহাম্মদপুর থানায় করা ট্রাকচালক মো. হোসেন এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সবুজ হত্যা মামলায় আদালত পৃথকভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

সূত্র জানায়, ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে এবং অটোরিকশাচালক সবুজ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে যথাক্রমে গত বছরের ২৩ নভেম্বর ২৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দুই মামলার মোট ৬৪ আসামির মধ্যে শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সূত্র আরও জানায়, এ দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ। ট্রাকচালক হোসেন (২৫) ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাবতলীতে ট্রাক রেখে নিজের ভাড়া বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় হোসেন মার্কেটের সামনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট তাঁর মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত