ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সমকামী ইস্যু ও অপপ্রচারের প্রতিবাদে কুবি ছাত্রদলের মৌন মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমকামিতার বিরুদ্ধে অবস্থান এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের অপপ্রচারের অভিযোগ তুলে মৌন মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হলের সিট বরাদ্দ নিয়ে ছাত্রশিবিরের 'মিথ্যাচারের' নিন্দা জানান। পাশাপাশি ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সমকামিতা-সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ছাত্রদল নেতাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একটি কক্ষে ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থীকে থাকতে হয়েছে। তবে এটিকে প্রাতিষ্ঠানিক 'গণরুম' ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। আংশিক তথ্যের ভিত্তিতে প্রচারণা চালানো দায়িত্বশীল ছাত্ররাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি গোষ্ঠী তাদের ঘোষিত আদর্শ ও নৈতিক অবস্থান থেকে সরে গিয়ে অপরাধীদের পক্ষ নিচ্ছে, যা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর। কোনো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, আইনের ভিত্তিতে বিচার এবং সাংগঠনিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে আনা সাম্প্রতিক অভিযোগ ও বিবৃতি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ শিক্ষাঙ্গন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই ছাত্রদলের লক্ষ্য। অপপ্রচারের জবাব গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেওয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, "সমকামিতার মতো সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে এ মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচি।"

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সমকামী ইস্যু ও অপপ্রচারের প্রতিবাদে কুবি ছাত্রদলের মৌন মিছিল

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত