ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য

‎মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এসময় তিনি  হলগুলোর রিডিং রুম, ডাইনিং রুম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং সমাধানের আশ্বাস দেন। 

‎মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ১১ টার দিকে তিনি পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ছাত্র পরামর্শক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, সহকারী প্রক্টর এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ।

‎জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপাচার্য হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের রুম, রিডিং রুম, ডাইনিং রুম ঘুরে দেখেন। এসময় শিক্ষার্থীরা তাদের হলের বিভিন্ন সমস্যার কথা জানান। হলের খাবারের মানের অবনতি, খাবারের প্রতি অনিহা, হল পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, লাইটিং সমস্যাসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। বিজয়-২৪ হলের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তাদের রিডিং রুমে এসি স্থাপনের দাবি জানান। 

‎এসময় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, "আমরা ছেলেদের সবগুলো হল ঘুরে ঘুরে দেখেছি। তাদের সমস্যাগুলো তাদের মুখ থেকে শুনেছি এবং প্রত্যক্ষভাবে দেখেছি৷ হলের খাবারের মান বাড়ানো জন্য আমরা একটা কমিটিও গঠন করতেছি যেখানে শিক্ষক, ডাক্তার এবং সাংবাদিকরাও থাকবেন। বিজয়-২৪ হলে এসি স্থাপনসহ বিভিন্ন সমস্যা গুলো যা আমরা দেখে গেলাম তা দ্রুত সমাধানের চেষ্টা করবো।" 

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‎মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত