নির্বাচনী প্রচারণার মাঠে ভোট চাইতে
গিয়ে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় স্নাত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনে ধানের
শীষের প্রচারণার সময় দুই ভোটার
তাকে অত্যন্ত সাধারণ কিন্তু আবেগঘন দুটি উপহার প্রদান
করেন।
গণসংযোগ
চলাকালে এক নারী ভোটার
তাঁর হাতে তুলে দেন
একটি ডিম আরেকজন ভোটার
একটি মাটির ব্যাংক উপহার হিসেবে মির্জা ফখরুলের হাতে তুলে দেন।
প্রচারণার এই ব্যস্ত সময়ে
সাধারণ মানুষের এমন ভালোবাসার দৃশ্যটি
উপস্থিত জনতা ও নেতাকর্মীদের
মাঝে আলোচনার সৃষ্টি করেছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এই ঘটনাটি ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরের হাতে দুই ভোটার তাঁদের কষ্টের সঞ্চয় ও প্রতীকী উপহার তুলে দেয়ার দৃশ্যটি
সকলের দৃষ্টি আকর্ষণ করে।
ভোটাররা জানান, ডিম ও মাটির ব্যাংক কোনো কটাক্ষ নয়; বরং এটি প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুলকে এ ধরনের ব্যতিক্রমী উপহার দেওয়ার ঘটনা নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটারদের পক্ষ থেকে তাকে নানা প্রতীকী ও অনন্য উপহার দেওয়া হয়েছিল। তাদের মতে, এসব ঘটনা নির্বাচনী প্রচারণাকে আরও মানবিক ও প্রাণবন্ত করে তোলে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ ঘটায়।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : মির্জা ফখরুল নির্বাচনি প্রচারণা উপহার
.png)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন