ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি।

আজ শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের নাম প্রকাশ করেছে হাইকমিশন। নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, মো. নূরনবী সরকার।

গুরুত্বর আহতরা হলেন—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। হাইকমিশন থেকে আহতদের খোঁজ নেওয়া হয়েছে।

এ ছাড়া মৃতদেহগুলো দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন। 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিস্ফোরণ মালদ্বীপ গ্যাস সিলিন্ডার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি।

আজ শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের নাম প্রকাশ করেছে হাইকমিশন। নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, মো. নূরনবী সরকার।

গুরুত্বর আহতরা হলেন—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। হাইকমিশন থেকে আহতদের খোঁজ নেওয়া হয়েছে।

এ ছাড়া মৃতদেহগুলো দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন। 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত