ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুনুর রশীদ

ছবি : সংগৃহীত

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ- আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদে নিবিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, আমরা সেই পরিবেশ গড়ে দেব।জামায়াত যে একটা ধর্ম ব্যবসায়ী তাতে কোনো সন্দেহ নেই। জামায়াতে ইসলাম এতদিন বলে আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।

তিনি বলেন, আমরা চাই, একটি সুষ্ঠ পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো হুমকি-ধামকি বুড়ো আঙুল দেখানো জনগণ মেনে নেবে না, ইনশাআল্লাহ। ভোটে ইঞ্জিনিয়ারিং করবেন, মাথা থেকে এসব পরিবর্তন করেন। খবরদার কোনো চিন্তা করবেন না যে ভোটে ইঞ্জিনিয়ারিং করব, পিঠের চামড়া থাকবে না। ভোট কেন্দ্রে যদি দেখতে পায় গত ১৫ বছরের মতো কোনো অনিয়ম হয়েছে, তাহলে কী অবস্থা হবে তা ভাষায় বর্ণনা করতে পারব না। এখন প্রেস কনফারেন্স করে বলছে, আমরা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চালু করব না। এতেই তারা তাদের মৌলিক দর্শন থেকে পালিয়ে গেল।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না: হারুনুর রশীদ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করলে পিঠের চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ- আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদে নিবিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, আমরা সেই পরিবেশ গড়ে দেব।জামায়াত যে একটা ধর্ম ব্যবসায়ী তাতে কোনো সন্দেহ নেই। জামায়াতে ইসলাম এতদিন বলে আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।

তিনি বলেন, আমরা চাই, একটি সুষ্ঠ পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো হুমকি-ধামকি বুড়ো আঙুল দেখানো জনগণ মেনে নেবে না, ইনশাআল্লাহ। ভোটে ইঞ্জিনিয়ারিং করবেন, মাথা থেকে এসব পরিবর্তন করেন। খবরদার কোনো চিন্তা করবেন না যে ভোটে ইঞ্জিনিয়ারিং করব, পিঠের চামড়া থাকবে না। ভোট কেন্দ্রে যদি দেখতে পায় গত ১৫ বছরের মতো কোনো অনিয়ম হয়েছে, তাহলে কী অবস্থা হবে তা ভাষায় বর্ণনা করতে পারব না। এখন প্রেস কনফারেন্স করে বলছে, আমরা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চালু করব না। এতেই তারা তাদের মৌলিক দর্শন থেকে পালিয়ে গেল।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত