ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভারতকে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়েই চলেছে বাংলাদেশ। গত শনিবার (৩১ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২- গোলে উড়িয়ে দেওয়া লাল-সবুজের মেয়েরা আজ দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছেন - গোলে। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পিটার বাটলারের দল। 

নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ২৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। 

ম্যাচের শুরুতে অবশ্য ভারতই বলের নিয়ন্ত্রণ নিয়েছে বেশি। স্বাগতিক নেপালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচ খেলতে নামা ভারতের মেয়েরা প্রথম কয়েক মিনিট বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়ায়।

তবে প্রাথমিক চাপ সামলে নিয়ে গোছানো ফুটবল খেলতে শুরু করেন বাংলাদেশের মেয়েরা। বলের নিয়ন্ত্রণ মাঝমাঠে দারুণ বোঝাপড়ার ফল আসে ২৯ মিনিটে। ডান প্রান্ত থেকে নেওয়া এক ফ্রি কিক ভারতীয় গোলকিপার মুন্নি পুরোপুরি বিপদমুক্ত করতে না পারলে ফিরতি বলে জালে জড়ান অধিনায়ক অর্পিতা।

৪০ মিনিটে ডান প্রান্ত দিয়ে মুনকি আক্তারের বাড়ানো নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে ভারতের যন্ত্রণা বাড়ান আলপি। নারী ফুটবল লিগে রাজশাহী স্টার্সের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ গোল নিয়ে এখন পর্যন্ত মুনকির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিন্তু আমার মনে হয়, আমরা সেই হালকা ঝড় চাপ কাটিয়ে উঠেছি। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাটো গড়নের। তবে আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং লক্ষ্যে পৌঁছেছি। আমি মনে করি, জয়টা আমাদের প্রাপ্য ছিল।

আগামী বুধবার ( ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশে ভারত ফাইনাল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ভারতকে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়েই চলেছে বাংলাদেশ। গত শনিবার (৩১ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২- গোলে উড়িয়ে দেওয়া লাল-সবুজের মেয়েরা আজ দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছেন - গোলে। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পিটার বাটলারের দল। 

নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ২৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। 

ম্যাচের শুরুতে অবশ্য ভারতই বলের নিয়ন্ত্রণ নিয়েছে বেশি। স্বাগতিক নেপালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচ খেলতে নামা ভারতের মেয়েরা প্রথম কয়েক মিনিট বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়ায়।

তবে প্রাথমিক চাপ সামলে নিয়ে গোছানো ফুটবল খেলতে শুরু করেন বাংলাদেশের মেয়েরা। বলের নিয়ন্ত্রণ মাঝমাঠে দারুণ বোঝাপড়ার ফল আসে ২৯ মিনিটে। ডান প্রান্ত থেকে নেওয়া এক ফ্রি কিক ভারতীয় গোলকিপার মুন্নি পুরোপুরি বিপদমুক্ত করতে না পারলে ফিরতি বলে জালে জড়ান অধিনায়ক অর্পিতা।

৪০ মিনিটে ডান প্রান্ত দিয়ে মুনকি আক্তারের বাড়ানো নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে ভারতের যন্ত্রণা বাড়ান আলপি। নারী ফুটবল লিগে রাজশাহী স্টার্সের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ গোল নিয়ে এখন পর্যন্ত মুনকির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিন্তু আমার মনে হয়, আমরা সেই হালকা ঝড় চাপ কাটিয়ে উঠেছি। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাটো গড়নের। তবে আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং লক্ষ্যে পৌঁছেছি। আমি মনে করি, জয়টা আমাদের প্রাপ্য ছিল।

আগামী বুধবার ( ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত