মানিকগঞ্জ–৩ (সদর–সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, তবে বিএনপির ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কোনো কার্পণ্য করা হবে না।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক পথসভায় অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন আফরোজা খানম রিতা।
আফরোজা খানম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়। মানিকগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। ধানের শীষের ভোটাররাই হারানো প্রতীককে আবার তার প্রকৃত অবস্থানে ফিরিয়ে আনবে— এর কোনো বিকল্প নেই।
রিতা বলেন, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। হারিয়ে যাওয়া সেই ঘাঁটি পুনরুদ্ধারে আবারও প্রমাণ করতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার রূপরেখার কথা উল্লেখ করে রিতা বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, নারী ও কন্যাশিশু নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করবে এবং শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ লাভ করবে।
আফরোজা খানম রিতা বলেন, টানা ১৭ বছর ধরে আমরা ধানের শীষের জন্য লড়াই করে যাচ্ছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শুধু বিজয়ী হওয়াই লক্ষ্য নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রমাণ দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, নতুন ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন