রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা
বাবাকে দেখে হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া
আক্তার প্রীতি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) দুপুরে নেত্রকোনার
পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের থানা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ছুটির পর বাড়ি ফিরছিল প্রীতি। থানা-সংলগ্ন এলাকায় পৌঁছালে সড়কের অপর পাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।
এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে
পড়ে গুরুতর আহত হয় প্রীতি।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ
আল মামুন বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন