ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ সোমবার ( মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তা থেকে জানা যায়, এই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার জন্য প্রযোজ্য হবে; ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

বার্তায় উল্লেখ করা হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, মূলত সেই দেশগুলোর ক্ষেত্রেই এই নতুন নীতি প্রয়োগ করা হয়েছে। তবে এই প্রক্রিয়ায় আক্রান্ত দেশগুলোর নাগরিকরা চাইলে এখনও অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিয়মিতভাবে ভিসা ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যুক্তরাষ্ট্র বাংলাদেশি অভিবাসী ভিসা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ সোমবার ( মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তা থেকে জানা যায়, এই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার জন্য প্রযোজ্য হবে; ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

বার্তায় উল্লেখ করা হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, মূলত সেই দেশগুলোর ক্ষেত্রেই এই নতুন নীতি প্রয়োগ করা হয়েছে। তবে এই প্রক্রিয়ায় আক্রান্ত দেশগুলোর নাগরিকরা চাইলে এখনও অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিয়মিতভাবে ভিসা ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত