ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা আগমন ঘিরে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

ছবি: শারাফাত হোসাইন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লায় আগম উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ১৫ মে (শক্রবার) জুমার নামাজ শেষে এই মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে মিছিল শুরু হয়ে গোল চত্বর দিয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে মিছিল শেষ হয়। এসময় তারা 'তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম', প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম' 'ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা' ইত্যাদি স্লোগান দেয়।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ' দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গত ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এরপর প্রায় দুই বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি কুমিল্লায় আগমন করছেন। তাঁর এই আগমনকে ঘিরে কুবি শাখা ছাত্রদল আনন্দ মিছিলের আয়োজন করেছে। আপনারা দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ও উদযাপনে অংশগ্রহণ করেছে।'

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'তারুণ্যের অহংকার ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমান আমাদের কুমিল্লায় আসতেছেন। এই উপলক্ষে সাধারণ ছাত্রদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আমরা তারেক রহমানকে স্বাগত জানানো জন্য প্রস্তুত। কুমিল্লার মানুষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীসহ তারেক রহমানকে স্বাগত জানানো জন্য আজকের এই আয়োজন। সকলে আনন্দমুখর পরিবেশে আমরা তারেক রহমানকে স্বাগত জানিয়েছি। আমরা চাই আমাদের তারেক রহমান দীর্ঘজীবী হোক, আমাদের রাষ্ট্রের জন্য তার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকুক। তার পাশাপাশি আমরাও সরকারকে সহযোগিতা করব এই প্রত্যাশা রাখি।'

প্রসঙ্গত, আগামী শিনবার (১৬ মে) কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে বক্তব্য রাখবেন তারেক রহমান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : তারেক রহমান ছাত্রদল প্রধানমন্ত্রী কুমিল্লা আগমন আনন্দ মিছিল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৫ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা আগমন ঘিরে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লায় আগম উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ১৫ মে (শক্রবার) জুমার নামাজ শেষে এই মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে মিছিল শুরু হয়ে গোল চত্বর দিয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে মিছিল শেষ হয়। এসময় তারা 'তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম', প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম' 'ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা' ইত্যাদি স্লোগান দেয়।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ' দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গত ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এরপর প্রায় দুই বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি কুমিল্লায় আগমন করছেন। তাঁর এই আগমনকে ঘিরে কুবি শাখা ছাত্রদল আনন্দ মিছিলের আয়োজন করেছে। আপনারা দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ও উদযাপনে অংশগ্রহণ করেছে।'

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'তারুণ্যের অহংকার ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমান আমাদের কুমিল্লায় আসতেছেন। এই উপলক্ষে সাধারণ ছাত্রদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আমরা তারেক রহমানকে স্বাগত জানানো জন্য প্রস্তুত। কুমিল্লার মানুষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীসহ তারেক রহমানকে স্বাগত জানানো জন্য আজকের এই আয়োজন। সকলে আনন্দমুখর পরিবেশে আমরা তারেক রহমানকে স্বাগত জানিয়েছি। আমরা চাই আমাদের তারেক রহমান দীর্ঘজীবী হোক, আমাদের রাষ্ট্রের জন্য তার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকুক। তার পাশাপাশি আমরাও সরকারকে সহযোগিতা করব এই প্রত্যাশা রাখি।'

প্রসঙ্গত, আগামী শিনবার (১৬ মে) কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে বক্তব্য রাখবেন তারেক রহমান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত