ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পীরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শুরুর পূর্বে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাচ্চু মন্ডল, জামায়াত মনোনীত পীরগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম সেবু প্রমুখ।

জানাজা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানাজায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গায়েবানা জানাজা পীরগঞ্জ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৩ জুন ২০২৬

পীরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

রংপুরের পীরগঞ্জে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শুরুর পূর্বে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাচ্চু মন্ডল, জামায়াত মনোনীত পীরগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম সেবু প্রমুখ।

জানাজা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানাজায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত