ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পিলখানা হত্যাকাণ্ডের নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবসউপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কি ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজো প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। প্রতিবেদনে ৭০টির বেশি সুপারিশ এসেছে। আমরা ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন করব।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।’

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : হত্যাকাণ্ড স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানা তদন্ত কমিশন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৩ জুন ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবসউপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কি ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজো প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। প্রতিবেদনে ৭০টির বেশি সুপারিশ এসেছে। আমরা ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন করব।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।’

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত