ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই: রাহানে

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামীকাল (শুক্রবার) অথবা সোমবার তারা বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এমন অবস্থায় ভারতের সাবেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে কড়া মন্তব্য করেছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটক্রিকবাজএর আলোচনায় রাহানে বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না। আমার মনে হয় তাদের এমন সাহস নেই।তিনি মনে করেন, পাকিস্তান বয়কট করলে তাদের ক্রিকেটে বড় ধরনের ক্ষতি হবে এবং ধরনের সিদ্ধান্ত নেওয়ার গাটস তাদের নেই।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগল। হার্শা ভোগল বলেন,‘পাকিস্তান বিশ্বকাপে আসবে, এটা নিশ্চিত। মানুষ অনেক সময় ফালতু কাজ করে, কিন্তু তারা বোকা নয়। এটা ক্লাব ক্রিকেট নয়, এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে বিশাল প্রভাব পড়বে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই: রাহানে

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামীকাল (শুক্রবার) অথবা সোমবার তারা বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এমন অবস্থায় ভারতের সাবেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে কড়া মন্তব্য করেছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটক্রিকবাজএর আলোচনায় রাহানে বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না। আমার মনে হয় তাদের এমন সাহস নেই।তিনি মনে করেন, পাকিস্তান বয়কট করলে তাদের ক্রিকেটে বড় ধরনের ক্ষতি হবে এবং ধরনের সিদ্ধান্ত নেওয়ার গাটস তাদের নেই।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগল। হার্শা ভোগল বলেন,‘পাকিস্তান বিশ্বকাপে আসবে, এটা নিশ্চিত। মানুষ অনেক সময় ফালতু কাজ করে, কিন্তু তারা বোকা নয়। এটা ক্লাব ক্রিকেট নয়, এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে বিশাল প্রভাব পড়বে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এমএইছ / ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত