নোয়াখালী সদর উপজেলার জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ কয়েকটি গণমাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৯
এপ্রিল) সকালে জমিদারহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের
অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, একটি মহল বিদ্যালয়ের
পরিচালনা পর্ষদের এডহক কমিটি গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধান
শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।
বক্তারা আরও
বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার
সুনাম নষ্ট করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এসব অপপ্রচার
বন্ধের পাশাপাশি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে
চাইলে প্রধান শিক্ষক মো. আলমগীর কবির বলেন, আমার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে
গত ১৫ এপ্রিল মিথ্যা তথ্যে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ অসত্য
ও প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। কমিটি গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি মহল এসব
কিছু করেছেন। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়গুলো তদন্তের দাবি করছি। আমার অপরাধ হলে
আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক নয়তো যারা এসব প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এএমএন/ধ্রুবকন্ঠ
.png)
রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন