ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি বাড়ল: টানা চার দিনের সুযোগ

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সে উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এ অবস্থায় কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের দুদিন যথাক্রমে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটির সুখবর দিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ৪ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটদানের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি তাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মূলত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন পূর্বনির্ধারিত ছুটি থাকলেও, নির্বাচনী প্রস্তুতির জন্য ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে। ফলে দেশজুড়ে এক দীর্ঘ ছুটির আমেজ বিরাজ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, চলতি বছর মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে এই ২৮ দিনের মধ্যে ৯ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। এছাড়া নিজ নিজ ধর্মাবলম্বীদের জন্য আলাদাভাবে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ধর্মীয় উৎসবগুলো কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য বিভিন্ন মেয়াদে ছুটির সুযোগ রয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মুসলিমদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৭ দিন বরাদ্দ করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা সামাজিক উৎসব উপলক্ষে ২ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচন সরকারি ছুটি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি বাড়ল: টানা চার দিনের সুযোগ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত