আসন্ন
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুরের জনসভায় যোগ দিতে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাচ্ছেন তিনি।
প্রথমে
বিকাল পৌনে চারটায় তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সরাসরি যাবেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বিএনপির নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষের পথে।
জনসভায়
নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
.png)
সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
আসন্ন
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুরের জনসভায় যোগ দিতে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাচ্ছেন তিনি।
প্রথমে
বিকাল পৌনে চারটায় তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সরাসরি যাবেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বিএনপির নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষের পথে।
জনসভায়
নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন