ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশে তিনি রওনা হন। পরে রাত ৮ টা ২৭ মিনিটের দিকে নাহিদ ইসলামের সার্কিট রোড হাউজ রোডের বাসায় পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তারেক রহমানের সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর নাহিদ ইসলামের বাসায় এনসিপি নেতা আখতার ও সার্জিস আলম উপস্থিত রয়েছেন। এর আগে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তিনি জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরো ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি তারেক রহমান এনসিপি নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশে তিনি রওনা হন। পরে রাত ৮ টা ২৭ মিনিটের দিকে নাহিদ ইসলামের সার্কিট রোড হাউজ রোডের বাসায় পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় তারেক রহমানের সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর নাহিদ ইসলামের বাসায় এনসিপি নেতা আখতার ও সার্জিস আলম উপস্থিত রয়েছেন। এর আগে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তিনি জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরো ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত