ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দুই বিচারকের অপসারণ দাবি যশোর বার সমিতির, ১১ মার্চ স্মারকলিপি

ছবি: সাহরিয়ার রাগিব

যশোর জেলা ও দায়রা জজ আদালতের দুই বিচারকের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ ও আইনি ব্যত্যয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। উদ্ভূত সমস্যার সমাধান না হলে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বর্তমানে ওই দুই বিচারকের আদালত বর্জন করছেন জেলা বারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২) আইরিন পারভীন এবং যুগ্ম জেলা ও দায়রা জজ-১ রাশেদুর রহমানের বিচারিক কার্যক্রমে নানা অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে গত ৪ মার্চ আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের আচরণে আইনজীবীরা সংক্ষুব্ধ হন।

তারা জানান, পেশাগত আচরণের অভাবে বিচারকদের কাছ থেকে কাম্য পেশাগত আচরণ ও বিচারিক দক্ষতা পাওয়া যাচ্ছে না। আইনজীবী ছাড়াই আসামিকে জামিন দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে দাবি বারের। উদ্বেগজনক ভাবে চেক সংক্রান্ত মামলার শুনানিতে বিচারকের কিছু মন্তব্য বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ এ.এইচ. সাবেরুল হক সাবু বলেন, "প্রায় ২৫০ জন আইনজীবীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা জরুরি সভা করে ওই দুই আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচারপ্রার্থীদের ভোগান্তি চাই না। ভারপ্রাপ্ত জেলা জজ আইরিন পারভীনের দায়িত্ব অন্য কোনো বিচারককে বুঝিয়ে দিলে আমরা দ্রুতই কাজে ফিরব।"

তিনি আরও অভিযোগ করেন, সংকট সমাধানের উদ্যোগ না নিয়ে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যা আইনজীবী ও পুলিশের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত মুখোমুখি পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা। সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেওয়া হয় যে, আগামী ১১ মার্চের মধ্যে দাবি মানা না হলে: দুপুর ১টায় আইনজীবী ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা জজ আইরিন পারভীনের অপসারণ ও নতুন জেলা জজ নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বারের প্রায় ৬০ জন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত হস্তক্ষেপ করবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : স্মারকলিপি বিচারক অপসারণ দাবি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

দুই বিচারকের অপসারণ দাবি যশোর বার সমিতির, ১১ মার্চ স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত