বান্দরবানের থানচি উপজেলার
বালিকা উচ্চ বিদ্যালয়-২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার ০৯ এপ্রিল সকালের বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ণার্থীদের
আয়োজনের উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। আবেগঘন এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,
অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক ছোটন দত্ত সঞ্চালনায়
প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও
মোহাম্মদ আবদুল্লাহ- আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, মৈত্রি শিশু সদনের পরিচালক
উ,ইউসারাদা মহাথেরো, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ম্যানেজার জমির উদ্দিন, উপজেলা প্রেস
ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল
জামান,সহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায়
ও নৈতিকতার সাথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। পরীক্ষাকে
ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে অংশগ্রহণ করবে। সততা, অধ্যবসায় ও শৃঙ্খলাই তোমাদের সাফল্যের
চাবিকাঠি, বিদ্যালয় তোমাদের শুধু পাঠ্যজ্ঞান দেয়নি, মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। জীবনের
প্রতিটি ধাপে শিক্ষাকে কাজে লাগাতে চেস্টা করতে হবে এবং শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও
কৃতজ্ঞতা প্রকাশে পরিবেশটি হয়ে ওঠে আন্তরিক ও আবেগময়।
এসময় বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের
প্রশাসনিক কাজ ও শিক্ষাসামগ্রী প্রস্তুতিতে সহায়তার জন্য চাঁদা তুলে একটি কালার প্রিন্টার
বিদ্যালয়কে উপহার প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগের জন্য
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের
ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয় বিদ্যালয়ের ৫ শতাধিক নারী শিক্ষার্খী স্বতস্ফুর্ত
অংশ গ্রহণ করেন।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : এসএসসি থানচি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন