ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পরিবর্তে আইসল্যান্ড

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বয়কট বিতর্কে এবার যুক্ত হলো আইসল্যান্ড ক্রিকেট। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির মন্তব্যের পর টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানকে ট্রল করেছে আইসল্যান্ড।

আইসল্যান্ড ক্রিকেট একটি পোস্টে লিখেছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তারা প্রস্তুত রয়েছে বদলি হিসেবে মাঠে নামতে। পোস্টে তারা রসিকতা করে আরও উল্লেখে করেছে, পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানা দরকার, কারণ ফেব্রুয়ারি যদি তারা সরে দাঁড়ায়, তাহলে আমাদের কলম্বো পৌঁছানোর ফ্লাইট শিডিউল ঠিক করা কঠিন হয়ে যাবে। আর আমাদের ওপেনার নাকি ঘুমোতে পারে না!

এই রসিকতা দ্রুতই আলোচনায় আসে এবং বিশ্বকাপ বিতর্কে নতুন মাত্রা যোগ করে। তবে এর পেছনে রয়েছে আরেকটি প্রেক্ষাপট। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণ ভারতে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মহসিন নাকভি। তিনি বলেন, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশেরও পাকিস্তানের মতো হাইব্রিড মডেল সুবিধা পাওয়া উচিত ছিল।

আইসিসি অবশ্য জানিয়েছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি। বাংলাদেশ যেতে রাজি না হওয়ায় তাদের বাদ দেওয়া হয়।

নাকভির মন্তব্যের পর পাকিস্তানও কি শেষ মুহূর্তে বয়কট করতে পারেএমন জল্পনা তৈরি হয়েছে। যদিও পিসিবি এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে, হাইব্রিড মডেলের অংশ হিসেবে।

সব মিলিয়ে, মাঠের বাইরের এই নাটকীয় পরিস্থিতিতে আইসল্যান্ড ক্রিকেটের ট্রল পোস্ট বিশ্বকাপ বিতর্ককে আরও আলোচিত করে তুলেছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পরিবর্তে আইসল্যান্ড

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বয়কট বিতর্কে এবার যুক্ত হলো আইসল্যান্ড ক্রিকেট। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির মন্তব্যের পর টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানকে ট্রল করেছে আইসল্যান্ড।

আইসল্যান্ড ক্রিকেট একটি পোস্টে লিখেছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তারা প্রস্তুত রয়েছে বদলি হিসেবে মাঠে নামতে। পোস্টে তারা রসিকতা করে আরও উল্লেখে করেছে, পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানা দরকার, কারণ ফেব্রুয়ারি যদি তারা সরে দাঁড়ায়, তাহলে আমাদের কলম্বো পৌঁছানোর ফ্লাইট শিডিউল ঠিক করা কঠিন হয়ে যাবে। আর আমাদের ওপেনার নাকি ঘুমোতে পারে না!

এই রসিকতা দ্রুতই আলোচনায় আসে এবং বিশ্বকাপ বিতর্কে নতুন মাত্রা যোগ করে। তবে এর পেছনে রয়েছে আরেকটি প্রেক্ষাপট। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণ ভারতে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মহসিন নাকভি। তিনি বলেন, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশেরও পাকিস্তানের মতো হাইব্রিড মডেল সুবিধা পাওয়া উচিত ছিল।

আইসিসি অবশ্য জানিয়েছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি। বাংলাদেশ যেতে রাজি না হওয়ায় তাদের বাদ দেওয়া হয়।

নাকভির মন্তব্যের পর পাকিস্তানও কি শেষ মুহূর্তে বয়কট করতে পারেএমন জল্পনা তৈরি হয়েছে। যদিও পিসিবি এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে, হাইব্রিড মডেলের অংশ হিসেবে।

সব মিলিয়ে, মাঠের বাইরের এই নাটকীয় পরিস্থিতিতে আইসল্যান্ড ক্রিকেটের ট্রল পোস্ট বিশ্বকাপ বিতর্ককে আরও আলোচিত করে তুলেছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত