ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টানা তৃতীয় দফায় কমল সোনার দাম যা কার্যকর শুক্রবার থেকে

ছবি: সংগৃহীত

দেশের বাজারে তৃতীয় দফায় দাম কমলো সোনার। সোনার দাম ভরিতে কমেছে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকায়। আগামীকাল শুক্রবার (০২ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা; এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫১ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এবার সোনার সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা; এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সোনার দাম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

টানা তৃতীয় দফায় কমল সোনার দাম যা কার্যকর শুক্রবার থেকে

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

দেশের বাজারে তৃতীয় দফায় দাম কমলো সোনার। সোনার দাম ভরিতে কমেছে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকায়। আগামীকাল শুক্রবার (০২ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা; এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫১ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এবার সোনার সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা; এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত