চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে বাধা প্রদান ও শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, গ্রাফিতি পুনর্লিখন ও অঙ্কন কর্মসূচি পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে ইসলামি ছাত্রশিবির বেরোবি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকিব বলেন, যে জুলাই আমাদের স্বৈরাচার থেকে মুক্তি এনে দিয়েছে, যে জুলাইয়ে দুই হাজারেরও বেশি ভাই-বোন শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন, সেই জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, যারা জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করবে, তারা বাংলাদেশের মানুষের হৃদয় থেকেও মুছে যাবে। জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার সাহস দেখাবেন না। যে জুলাই আমাদের স্বৈরাচার থেকে মুক্ত করেছে, সেই জুলাই আমরা হৃদয়ে ধারণ করে রাখবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম আশিকুর রহমান বলেন, আমরা জুলাইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি। সেখানে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান নেই। কিন্তু আমরা দেখেছি, চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে রং কেড়ে নেওয়া হয়েছে এবং নারী শিক্ষার্থীদেরও পুলিশ হেনস্তা করেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশ শেষে তারা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে জুলাই আন্দোলনভিত্তিক গ্রাফিতি অঙ্কন ও পুনর্লিখন করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরের ফ্লাইওভারের পিলারে ‘জুলাই বিপ্লব’-সংক্রান্ত গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ১৪৪ ধারা জারি করে।
.png)
বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন