চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং
পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাওয়ারটিলার চালক আবুল কালাম আজাদ (৩৫)-এর মৃত্যু
হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল
আনুমানিক ৬'২০ মিনিটে নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। মৃত আবুল
কালাম আজাদ নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মোঃ মহিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
যায়, আবুল কালাম আজাদ তার পাওয়ারটিলারে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি
বান্দ্রায় ফিরছিলেন।
এ সময় তিনি দেওপাড়া রেলক্রসিং
পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন সজোরে ধাক্কা
দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নাচোল থানা পুলিশ
ঘটনাস্থলে এসে আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পরও ওই রুটে ট্রেন ও সড়কপথে যান
চলাচল স্বাভাবিক রয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : মৃত্যু ট্রেন চাঁপাইনবাবগঞ্জ
.png)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন