সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ৩৬৬ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কেওয়া নতুন বাজারস্থ ইব্রাহিম বেডিংয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে চারজন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শহিদুল ইসলাম (৫৫), জেলা-ঠাকুরগাঁও; মোঃ হাদিল (৩৯), জেলা-গাজীপুর; মোঃ নওশাদ (২৯), জেলা-ঠাকুরগাঁও এবং মোঃ শহিদুল ইসলাম ওরফে জুয়েল (৩৩), জেলা-ঠাকুরগাঁও।
র্যাব আরও জানায়, উপস্থিত স্বাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের হেফাজতে থাকা একটি নোহা মাইক্রোবাসে অবৈধ ফেন্সিডিল বহনের কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মাইক্রোবাসে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় অভিযানে ১টি নোহা মাইক্রোবাস, ১টি মোটরসাইকেল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন