ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না : উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা শুধু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়, এ বিষয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে।’

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। এ সম্পর্কে জানতে চাইলে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাস ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি।

এমএইছ /  ধ্রুবকন্ঠ

বিষয় : উপদেষ্টা খালেদা জিয়া ভিভিআইপি রিজওয়ানা উপদেষ্টা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না : উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা শুধু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়, এ বিষয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে।’

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। এ সম্পর্কে জানতে চাইলে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাস ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি।

এমএইছ /  ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত