ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকার গঠনের এক মাসের মধ্যেই দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খালের মাটি কাটার মধ্য দিয়ে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। পরে সেখানেই জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এসময় তারেক রহমান বলেন, কৃষি উৎপাদন বাড়ানো বন্যা মোকাবিলা করতেই খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে।

তিনি জানান, আগামী মাস থেকে কৃষকদের সরকারি সুবিধার জন্য কৃষক কার্ড দেয়া হবে। ধীরে ধীরে সারাদেশের সব দরিদ্র নারী ফ্যামিলি কার্ড পাবে।

তিনি আরও বলেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কৃষক মানুষ প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সরকার গঠনের এক মাসের মধ্যেই দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খালের মাটি কাটার মধ্য দিয়ে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। পরে সেখানেই জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এসময় তারেক রহমান বলেন, কৃষি উৎপাদন বাড়ানো বন্যা মোকাবিলা করতেই খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে।

তিনি জানান, আগামী মাস থেকে কৃষকদের সরকারি সুবিধার জন্য কৃষক কার্ড দেয়া হবে। ধীরে ধীরে সারাদেশের সব দরিদ্র নারী ফ্যামিলি কার্ড পাবে।

তিনি আরও বলেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত