ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি

ছবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের রাতের যাতায়াতে ভোগান্তি কমাতে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী দুটি বাস সার্ভিস বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৭:৩০টায় কান্দিরপাড়টমচমব্রীজ  –পদুয়ার বাজার হয়ে  ক্যাম্পাসে একটি এবং রাত ৮:০০টায় কান্দিরপাড়পুলিশ লাইনকোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আরও একটি বাস চলাচল করবে। এছাড়া পূর্বের বাস সিডিউল যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন পুল কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘রাতে টিউশন থেকে ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নির্দেশে, বিশেষ করে ভিসি স্যারের নির্দেশনায় আজ (১৩ এপ্রিল) থেকে রাত সাড়ে ৭টায় ও ৮টায় ক্যাম্পাসমুখী দুটি বাস বৃদ্ধি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই বাস সার্ভিস দিয়ে আসছি। তারপরও বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে দুটি রুটে আরও দুটি বাস বৃদ্ধি করা হলো।'

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তারা যেন ড্রাইভারদের শর্টকাটের জন্য অন্য রাস্তায় যেতে না বলেন। এতে অনেক শিক্ষার্থী বাস মিস করে। যে বাস যে রুটে নির্ধারিত আছে, সেই বাস সেই রুটেই চলবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যাতায়াত কুবি শিক্ষার্থী বাস বৃদ্ধি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের রাতের যাতায়াতে ভোগান্তি কমাতে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী দুটি বাস সার্ভিস বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৭:৩০টায় কান্দিরপাড়টমচমব্রীজ  –পদুয়ার বাজার হয়ে  ক্যাম্পাসে একটি এবং রাত ৮:০০টায় কান্দিরপাড়পুলিশ লাইনকোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আরও একটি বাস চলাচল করবে। এছাড়া পূর্বের বাস সিডিউল যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন পুল কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘রাতে টিউশন থেকে ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নির্দেশে, বিশেষ করে ভিসি স্যারের নির্দেশনায় আজ (১৩ এপ্রিল) থেকে রাত সাড়ে ৭টায় ও ৮টায় ক্যাম্পাসমুখী দুটি বাস বৃদ্ধি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই বাস সার্ভিস দিয়ে আসছি। তারপরও বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে দুটি রুটে আরও দুটি বাস বৃদ্ধি করা হলো।'

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তারা যেন ড্রাইভারদের শর্টকাটের জন্য অন্য রাস্তায় যেতে না বলেন। এতে অনেক শিক্ষার্থী বাস মিস করে। যে বাস যে রুটে নির্ধারিত আছে, সেই বাস সেই রুটেই চলবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত