ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো

ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন।

‎‎শুক্রবার (৩০ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর কার্যক্রম দেখা যায়।

‎‎সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে বিভিন্ন সহায়তা কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফার এসোসিয়েশন, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব, দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ, ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন। 

‎‎বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গত রাতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসনের ব্যবস্থা করেছে সংগঠনগুলো।

‎লক্ষীপুর স্টুডেন্টস ক্লাবের ফাইন্যান্স সেক্রেটারি আরেফিন মেহেদী বলেন, 'আমরা প্রতিবছর আগত শিক্ষার্থীদের জন্য রাতে থাকা -খাওয়ার ব্যবস্থা করি। আজকে শিক্ষার্থীদের বই খাতা রাখার ব্যবস্থা করেছি। এছাড়া অভিভাবকদের জন্য সুপেয় পানি ও বসার ব্যবস্থা করেছি।'

‎ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন বলেন, 'শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সাহায্যের জন্য ও অভিভাবকদের পানি ও খাবারের ব্যবস্থা করেছি। বিএনসিসি ও অন্যান সংগঠনদের সাথে যানযট নিরিসনে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি।'

বিষয় : ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৪ জুন ২০২৬

কুবি ভর্তিচ্ছুদের সহায়তায় আঞ্চলিক সংগঠনগুলো

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন।

‎‎শুক্রবার (৩০ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলোর কার্যক্রম দেখা যায়।

‎‎সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে বিভিন্ন সহায়তা কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফার এসোসিয়েশন, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব, দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ, ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন। 

‎‎বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গত রাতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসনের ব্যবস্থা করেছে সংগঠনগুলো।

‎লক্ষীপুর স্টুডেন্টস ক্লাবের ফাইন্যান্স সেক্রেটারি আরেফিন মেহেদী বলেন, 'আমরা প্রতিবছর আগত শিক্ষার্থীদের জন্য রাতে থাকা -খাওয়ার ব্যবস্থা করি। আজকে শিক্ষার্থীদের বই খাতা রাখার ব্যবস্থা করেছি। এছাড়া অভিভাবকদের জন্য সুপেয় পানি ও বসার ব্যবস্থা করেছি।'

‎ফেনী স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন বলেন, 'শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সাহায্যের জন্য ও অভিভাবকদের পানি ও খাবারের ব্যবস্থা করেছি। বিএনসিসি ও অন্যান সংগঠনদের সাথে যানযট নিরিসনে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি।'

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত